শেরপুর উপজেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
ছবিঃ আশরাফুদ্দৌলা মামুন
আশরাফুদ্দৌলা মামুন এর আগে বগুড়া জেলা যুবদলের শিল্পবিষয়ক সম্পাদক এবং শেরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ সাংগঠনিক পথচলায় তিনি উপজেলা যুবদলের আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন।
তাঁর অতীতের সাংগঠনিক দায়িত্ব ও অভিজ্ঞতার কারণে আসন্ন কমিটিতে তাঁকে সভাপতি হিসেবে দেখতে চান বলে আলোচনা রয়েছে স্থানীয় নেতাকর্মীদের একাংশের মধ্যে।
তবে সভাপতি পদে তাঁর প্রার্থিতা কিংবা নতুন কমিটিতে দায়িত্ব পাওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
শেরপুর উপজেলা যুবদলের নতুন কমিটি কবে ঘোষণা করা হবে এবং নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন