x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

মেলান্দহে চেক জালিয়াতির দায়ে জামায়াত নেতা জেলহাজতে

Administrator
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
ফটোকার্ড

 



নিজস্ব প্রতিবেদক:- জে.ডি.উজ্জ্বল 


জামালপুর জেলার মেলা ন্দহে থানায় চেক জালিয়াতির মামলায় এক জামায়াত নেতা মোঃ হারুন উর রশীদ কে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১০ মে) বেলা ১৪:৩৫ মিনিটে সময় জামালপুর পৌর শহরের সর্দারপাড়া তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। গ্রেপ্তারের পর তাকে মেলান্দহ থানায় হস্তান্তর করা হয়।


গ্রেপ্তার হারুন অর রশীদ জামালপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেনারেল সেক্রেটারি।


জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, মোঃ এরশাদ আলী নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৭৬ লাখ টাকা নিয়ে ব্যবসা সম্প্রসারণ করেন জামায়াতের ওই নেতা। সঠিক সময়ে পাওনা টাকা পরিশোধ না করায় জামালপুরের আদালতে হারুনুর রশীদের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী। এ মামলার রায়ে আদালত তাকে ৭৬ লাখ পরিশোধ এবং ১ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়।


মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান জামায়াত নেতা গ্রেপ্তারের বিষয়টি উপস্থিত গনমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি তা নিশ্চিত করেন। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত হারুনুর রশীদকে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মেলা ন্দহে থানা পুলিশ।

একটি মন্তব্য করুন

Follow Our Page