x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

ফ্যামিলি কার্ড প্রকল্পের সম্মানী বিএনপি'র তহবিলে দান করলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের যুগ্ম আহবায়ক গুফরান আহমদ চৌধুরী

ইমরান আহমদ, দিরাই উপজেলা প্রতিনিধি
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
ফটোকার্ড



ফ্যামিলি কার্ড প্রকল্পে সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করে পাওয়া সম্মানীর অর্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তহবিলে দান করেছেন গুফরান আহমদ চৌধুরী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক।


সিলেটের জকিগঞ্জে ফ্যামিলি কার্ড প্রকল্পে সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন গুফরান আহমদ চৌধুরী। প্রকল্পের দায়িত্ব পালনের পর প্রাপ্ত সম্মানী ব্যক্তিগত কাজে ব্যয় না করে নিজ রাজনৈতিক দলের তহবিলে দান করার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর এ উদ্যোগ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।


জনতা টিভি বিডির প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ড প্রকল্পে জকিগঞ্জের দুটি বৃহৎ ইউনিয়নের দায়িত্ব পালন করেন তিনি। নিয়োগের ক্ষেত্রে মেধাতালিকায় উপজেলায় প্রথম স্থান অর্জন করেছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


নিজের এ উদ্যোগের বিষয়ে গুফরান আহমদ চৌধুরী জানান, প্রশাসন তাঁকে যোগ্য মনে করে দায়িত্ব দেওয়ায় তিনি কৃতজ্ঞ। প্রকল্পে দায়িত্ব পালন করতে গিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হয়েছে। প্রতিদিন যাতায়াতসহ বিভিন্ন খরচও বহন করতে হয়েছে। এরপরও নিজের উপার্জিত সম্মানীর অর্থ দলের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে দলীয় তহবিলে জমা দিয়েছেন।


তিনি আরও জানান, ভবিষ্যতেও ফ্যামিলি কার্ড প্রকল্পে কাজ করে যে সম্মানী পাবেন, তার পুরো অর্থ দলীয় তহবিলে দান করার ইচ্ছা রয়েছে তাঁর।


এদিকে, বিএনপির পক্ষ থেকে প্রকাশিত অনলাইন অনুদান স্বীকৃতিপত্রেও গুফরান আহমদ চৌধুরীর নাম দেখা গেছে। সেখানে তাঁর অবদানের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।


গুফরান আহমদ চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। সংগঠনটির নবগঠিত সিলেট জেলা কমিটিতে তাঁর নাম যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।


ব্যক্তিগত উপার্জনের অর্থ রাজনৈতিক দলের তহবিলে দানের এই উদ্যোগকে নিজের সাংগঠনিক সম্পৃক্ততা ও ব্যক্তিগত সিদ্ধান্তের অংশ হিসেবে দেখছেন গুফরান আহমদ চৌধুরী।


একটি মন্তব্য করুন

Follow Our Page