x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

অসুস্থ সহপাঠীর চিকিৎসায় ৫০ হাজার টাকা সহায়তা ছাত্রদল কর্মী শাকিলের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
ফটোকার্ড

 

রাবি শাখা ছাত্রদল কর্মী শাকিল দেওয়ান
 রাবি শাখা ছাত্রদল কর্মী শাকিল দেওয়ান © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অসুস্থ সহপাঠীর চিকিৎসার জন্য প্রায় ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী শাকিল দেওয়ান।

শাকিল দেওয়ান বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর সহপাঠী অর্জুন বিশ্বাস একই শিক্ষাবর্ষে পপুলেশন সায়েন্সেস বিভাগে অধ্যয়নরত। তাঁর বাড়ি রাজবাড়ী জেলায়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, গত মে মাস থেকে রক্তের সংক্রমণজনিত সমস্যায় ভুগছেন অর্জুন বিশ্বাস। দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসা চলছে। এ পর্যন্ত চিকিৎসার পেছনে এক লাখ টাকারও বেশি ব্যয় হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সহপাঠীর অসুস্থতার খবর পেয়ে এগিয়ে আসেন শাকিল দেওয়ান। নিজের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে বিভিন্ন সময়ে অর্জুনের হাতে প্রায় ৫০ হাজার টাকা তুলে দেন তিনি।

এ বিষয়ে অর্জুন বিশ্বাস জানান, কঠিন সময়ে সহপাঠী শাকিল যেভাবে তাঁর পাশে দাঁড়িয়েছেন, তা তাঁর জন্য অনেক বড় পাওয়া। শাকিলের সহযোগিতা তাঁর চিকিৎসা চালিয়ে যেতে সহায়ক হয়েছে।

শাকিল দেওয়ান বলেন, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও মানবিক দায়িত্ব। অর্জুন তাঁর সহপাঠী ও বন্ধু। তাঁর অসুস্থতার খবর জানার পর মানবিক বিবেচনা থেকেই সহযোগিতার উদ্যোগ নেন তিনি। নিজের একার পক্ষে এত বড় সহযোগিতা সম্ভব না হওয়ায় শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে কয়েক দফায় সহায়তা করেছেন।

সহপাঠীর দুঃসময়ে পাশে দাঁড়িয়ে শাকিল দেওয়ানের এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মানবিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেছে।

একটি মন্তব্য করুন

Follow Our Page