x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

২১ বছর পর ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
ফটোকার্ড
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান 

অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় অংশগ্রহণ, খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি


দীর্ঘ ২১ বছর পর আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা জেলা লালমনিরহাটে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। তাঁকে স্বাগত জানাতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় পর্যায়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত আনুষ্ঠানিক সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

সফরের শুরুতেই প্রধানমন্ত্রী ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন।

এরপর সকাল ১১টা ৪৫ মিনিটে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর।

খাল পুনঃখনন কর্মসূচিটি স্থানীয় কৃষি, পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এ ধরনের মডেল খালকে বহুমুখী ব্যবহারের উপযোগী করার পরিকল্পনাও রয়েছে।

দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতির পর বেলা আড়াইটায় জেলা শহরের কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

‘আলোকিত লালমনিরহাট’ একটি সামাজিক উদ্যোগ, যার লক্ষ্য মাদক, জুয়া, ক্যাসিনো, যৌতুক ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ ও অনিয়ম প্রতিরোধে জনসচেতনতা তৈরি করা। এ উদ্যোগের কার্যক্রম ও অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী। এ সময় সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবীদের সঙ্গে তাঁর মতবিনিময়ের কর্মসূচিও রয়েছে।

দিনব্যাপী নির্ধারিত কর্মসূচি শেষে বিকেল সোয়া ৪টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে লালমনিরহাট জেলা শহরের বিভিন্ন সড়ক, মিশন মোড় ও গুরুত্বপূর্ণ স্থাপনা সাজানো হচ্ছে। কালেক্টরেট মাঠে চলছে অনুষ্ঠানের প্রস্তুতি। সফরের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা তদারকিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন।

দীর্ঘ বিরতির পর প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে লালমনিরহাটবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। জেলার যোগাযোগব্যবস্থা, কৃষি, শিক্ষা, কর্মসংস্থান, তিস্তা নদী ও আঞ্চলিক উন্নয়ন নিয়ে স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার বিষয়গুলোও নতুন করে আলোচনায় এসেছে।

একটি মন্তব্য করুন

Follow Our Page