x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

সব সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
ফটোকার্ড

 

{ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান (সংসদে)}

নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় সংসদ সদস্যদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বজায় রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর এ নির্দেশনার মাধ্যমে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও স্থানীয় সমস্যা সম্পর্কে খোঁজখবর নেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

একটি মন্তব্য করুন

Follow Our Page