তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শেরপুর পৌর ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
![]() |
| ছবিঃ সংগ্রহীত |
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে শেরপুর পৌর ছাত্রদল।
এ উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে শেরপুর পৌর ছাত্রদলের ২ নম্বর ওয়ার্ড ও ৬ নম্বর ওয়ার্ডের দুটি দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলকে ১-০ গোলে পরাজিত করে জয়লাভ করে ২ নম্বর ওয়ার্ড ছাত্রদল।
খেলাকে কেন্দ্র করে অংশগ্রহণকারী খেলোয়াড় ও উপস্থিত দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পুরো আয়োজনটি ছিল আনন্দঘন ও উৎসবমুখর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক নাসিব ওয়াহিদ পান্ত।
আয়োজকদের উদ্যোগে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচের মধ্য দিয়ে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। একই সঙ্গে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলার গুরুত্বও উঠে আসে।

একটি মন্তব্য পোস্ট করুন