x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শেরপুরে মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
ফটোকার্ড
ছবিঃ ক্যামেরায় ধারণ 

✒️ মোঃ নাঈম খন্দকার 

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা যমুনাপাড়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার ভবানীপুর ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ পরিচালনায় সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এ ছাড়া বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এবং বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবু এবং উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ গোলাম মাহবুব পারভেজের দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন ছোনকা যমুনাপাড়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক হাফেজ মাওলানা মো. শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে মাদ্রাসা ও এতিমখানার এতিম শিক্ষার্থীদের পাশাপাশি ভবানীপুর ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য করুন

Follow Our Page