তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
![]() |
| ছবিঃ সংগ্রহীত |
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম জন্মদিন। এ কারণে এবারের জন্মদিনটি তাঁর রাজনৈতিক জীবনের পাশাপাশি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রেও একটি বিশেষ উপলক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে। জন্মদিনকে কেন্দ্র করে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল।
এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, কলেজের বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দ এবং কলেজ ছাত্রদলের পদার্থবিজ্ঞান শাখার আহ্বায়ক শেখ মোঃ রুহান রহমানসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা, মননশীলতা ও লেখালেখির প্রতি আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নিজস্ব চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি প্রকাশের পাশাপাশি প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকেরা।
অনুষ্ঠানের একপর্যায়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত অতিথি ও ছাত্রদলের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানভিত্তিক কর্মকাণ্ডে উৎসাহিত করার পাশাপাশি শিক্ষাঙ্গনে ইতিবাচক সাংস্কৃতিক চর্চার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।
আয়োজনে: সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল।

একটি মন্তব্য পোস্ট করুন