x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

দিরাই-শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে থেকে সেলিম সরদার ও আসাদুজ্জামান আক্তার আজীবন নিষিদ্ধ

ইমরান আহমদ, দিরাই উপজেলা প্রতিনিধি
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
ফটোকার্ড


সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ, অসদাচরণ ও সামাজিক পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন দিরাই-শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে থেকে সেলিম সরদার ও আসাদুজ্জামান আক্তারকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।


সংগঠন সূত্রে জানা যায়, গত ২ জুন ২০২৬ তারিখে সংগঠনের সাধারণ সভা চলাকালে কার্যকরী পরিষদের একজন নির্বাচিত সদস্যের ওপর শারীরিক আঘাত ও ভীতিকর আচরণের অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে সংগঠনের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।


এরই ধারাবাহিকতায় গত ৮ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত সংগঠনের কার্যকরী পরিষদের সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সেলিম সরদার ও আসাদুজ্জামান আক্তারকে আজীবনের জন্য সংগঠনের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম এবং সংগঠনের আয়োজিত সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।


সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা, ঐক্য, পারস্পরিক সম্মান ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বজায় রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এদিকে, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক শাহীন মিয়ার ওপর হামলার ঘটনায় যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশের কাছে দায়ের করা একটি মামলা তদন্তাধীন রয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে মামলার তদন্তের অগ্রগতি কিংবা বিচারিক প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ও মর্যাদা রক্ষায় ভবিষ্যতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


একটি মন্তব্য করুন

Follow Our Page